জন হলওয়ে-র লেখা “ক্র্যাক ক্যাপিটালিজম” (২০১০) [অনু. প্রভাস চৌধুরী] -র একটি পরিচ্ছদ আমরা যাপনবাদের বয়ানের টিকায় ব্যবহার করেছিলাম। ওই পরিচ্ছদ এবং সাধারণভাবে জন হলওয়ে-র ভাবনা — তার যেটুকু আমরা বুঝতে পেরেছি — তার সূত্র ধরেই এই আলোচনা। যেহেতু মুখে মুখে আলোচনা — অতএব ভুল ত্রুটি, কথার-কথা — এসব তো থাকবেই।
জন হলওয়ের এই বইটি তার গত শতকের নব্বইয়ের দশকের বিখ্যাত বই “চেঞ্জিং দ্য ওয়র্ল্ড উইদাউট টেকিং পাওয়ার” -এর পরবর্তী ভাবনা বলা যেতে পারে। মোটামুটি উনার ভাবনার ধরনটি এরকম — ক) ক্ষমতা দখল না করেই পুঁজিবাদী দুনিয়াকে বদলানো সম্ভব। খ) সমাজকর্মী বা সংগঠক বা সংগঠন নয়, আপামর মানুষ যাদের কেউ কেউ পুঁজিবাদী পরিপাকতন্ত্রের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে অন্য কিছু করা বা অন্যভাবে অন্যযুক্তিতে বাঁচা শুরু করছে সবসময় — এই ব্যাপারটাই হল মূল। সমাজকর্মী ইত্যাদিরা পুঁজিবাদী সমাজকে বদলাবেন না, বদলাবেন এরা। গ) এই ছেড়ে-এসে-অন্য-কিছু-শুরু-করা খুবই গুরুত্বপূর্ণ — কিন্তু তাকে অতিরঞ্জিত করার কোনও দরকার নেই।
আমরা আলোচনা করলাম চারজন মিলে, শমীক, সৌভিক, শ্রীদীপ, বঙ্কিম। আলোচনা ওপরের খ) নম্বর পয়েন্টটি থেকে শুরু করে তারপর ডানা মেলল নানাদিকে। নিচে আলোচনার অডিও ফাইলটি রইল।