যাপনবাদের ব্লগ

পশ্চিমবঙ্গের সমতা-সূচক

তিন সূচকের গুরুত্ব-যুক্ত গড়-কেই ধরছি সমতার সূচক — উন্নয়নের সূচকের গুরুত্ব তিন, নিরাপত্তা সূচকের গুরুত্ব দুই, এবং স্বাধীনতা সূচকের গুরুত্ব এক। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের সমতা-সূচক ০.০২৮৪, অর্থাৎ প্রায় ন্যুনতম।

ধারনা : রক্তমাংসের মানুষ

আমরা যাপনবাদের বয়ান শুরু করেছিলাম এই বলে — “যাপনবাদ-এ রক্তমাংসের মানুষ এবং তার প্রতিদিনের জীবন — সেটাই একটা মানুষের সব।” আমরা এখানে রক্তমাংসের মানুষ কি তা সহজ ভাষায় বলার চেষ্টা করছি। রক্তমাংসের মানুষ হল মানুষ আসলে যা, সেটা। ব্যক্তিগত মানুষ বা ব্যক্তি মানুষ বা ইন্ডিভিজুয়াল হিসেবে মানুষকে দেখার চল বেশ আধুনিক একটা ব্যাপার। এমনিতে আমাদের […]

যাপনবাদের আলোচনা : হলওয়ে-র “ক্র্যাক ক্যাপিটালিজম”

জন হলওয়ে-র লেখা “ক্র্যাক ক্যাপিটালিজম” (২০১০) [অনু. প্রভাস চৌধুরী] -র একটি পরিচ্ছদ আমরা যাপনবাদের বয়ানের টিকায় ব্যবহার করেছিলাম। ওই পরিচ্ছদ এবং সাধারণভাবে জন হলওয়ে-র ভাবনা — তার যেটুকু আমরা বুঝতে পেরেছি — তার সূত্র ধরেই এই আলোচনা। যেহেতু মুখে মুখে আলোচনা — অতএব ভুল ত্রুটি, কথার-কথা — এসব তো থাকবেই। জন হলওয়ের এই বইটি তার […]

যাপনবাদের কিছু মূল ধারনার সহজ পাঠ অডিও ফাইলে : যাপন

যাপনবাদ নিয়ে আলাপ চালাতে গিয়ে মনে হচ্ছে, কিছু ধারনা একটু মৌখিক ও তরল ভাষায় বলা প্রয়োজন। এই বলা গুলোর মধ্যে কিছু অগোছালো ব্যাপার থাকবে, চুলচেরা শুদ্ধতা থাকবে না, একটু এদিক ওদিক হবে, মুখের কথা যেমন হয়, তেমন। কিন্তু বলায় যে সুবিধাটা পাওয়া যায়, কোনও একটা অংশে জোর স্থাপন করা, কোনও একটা কথা বলার কায়দার মধ্যে […]

যাপনবাদের কিছু মূল ধারনার সহজ পাঠ অডিও ফাইলে : মার্ক্সবাদকে বাইরে থেকে দেখা

যাপনবাদ নিয়ে আলাপ চালাতে গিয়ে মনে হচ্ছে, কিছু ধারনা একটু মৌখিক ও তরল ভাষায় বলা প্রয়োজন। এই বলা গুলোর মধ্যে কিছু অগোছালো ব্যাপার থাকবে, চুলচেরা শুদ্ধতা থাকবে না, একটু এদিক ওদিক হবে, মুখের কথা যেমন হয়, তেমন। কিন্তু বলায় যে সুবিধাটা পাওয়া যায়, কোনও একটা অংশে জোর স্থাপন করা, কোনও একটা কথা বলার কায়দার মধ্যে […]

সমাজতন্ত্র প্রসঙ্গে : একটি সমালোচনার আলোচনা

আমাদের মনে হয়, সমাজতন্ত্রকে যদি একটি স্বর্গীয় এবং ইপক্যাল ব্যবস্থা হিসেবে কল্পনা না করা হয়, যদি তাকে একটা আন্দোলন হিসেবে কল্পনা করা হয়, যেখানে সামাজিক উদবৃত্ত, জীবন্ত শ্রমের প্রাধান্য, জাগতিক পরিসরের প্রাধান্য এবং সমতার পরিমাণ বাড়তে থাকবে (গুণগত ও পরিমাণগত র তর্ক এখানে প্রাসঙ্গিক নয়, ওদুটি যদি আদৌ খুব আলাদা অস্তিত্ব হয়, তাহলেও তারা নিজেদের মধ্যে খুবই জড়ামরি করে থাকে) — তাহলে ভালো হয়। সোভিয়েতকেও যদি সেইভাবে মূল্যায়ণ করা যায়, তাহলে সোভিয়েতকে আমরা সমস্যায়িত করতে পারি এবং সোভিয়েত ইউনিয়ন থেকে শিক্ষা নিতে পারি।

একটি মার্ক্সবাদী পাঠচক্রের নিজস্ব কিছু প্রশ্নের আলোচনা

ফলে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার বদলে সামাজিক পরিপাকতন্ত্রের পুঁজিবাদী ব্যবস্থা — এইভাবে দেখলে ভালো হয়। এবং সেক্ষেত্রে উৎপাদন, বন্টন ও ভোগ — এই তিনটিই গুরুত্বপূর্ণ। এই তিনটিকেই কোরাপ্ট করেছে পুঁজি। শুধু উৎপাদন ব্যবস্থাকে করেনি। উৎপাদন প্রক্রিয়াটি যেমন হয়েছে মেশিনের কাছে উৎপাদকের বশ্যতার মাধ্যমে, যা জীবন্ত শ্রমকে গুরুত্বহীন করেছে উৎপাদন ব্যবস্থাটির মধ্যে। বন্টনকে করেছে যথাসম্ভব যান্ত্রিক, হাট-বাজার-কে দখল করে তা যে একইসাথে মানুষের মিলনক্ষেত্রও, তাকে নষ্ঠ করে, পিয়ার-টু-পিয়ার বন্টনের দিকে এগোচ্ছে (এই ক্ষেত্রটি সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স দিচ্ছে এখন)। ভোগ-এর ক্ষেত্রেও ভোক্তার আনন্দ বা ভোগ থেকে তাকে বিচ্যুত করেছে তাকে (উদাঃ — লোকে ছবির মতো করে ছবির খাবার খায় ও মজা পায় ইত্যাদি)।

গোটাগোগামা, ময়নাগোগামা, হোরুগোগামা – শ্রীলঙ্কার অভূতপূর্ব জনআন্দোলন ও পরবর্তী ভাবনা

আমরা জানি না, শ্রীলঙ্কার প্রতিবাদী জনতা এখন কী নিয়ে আলোচনা করছে। আমাদের কাছে যা দূর থেকে দেখা, তাদের কাছে তা দৈনন্দিন যাপন। দূর থেকে বলার সীমাবদ্ধতা নিয়েই বলছি — শ্রীলঙ্কার জনতা এই টালমাটাল মুহুর্তে সমতার কথা আলোচনায় আনতে পারে

যাপনবাদ : কিছু সংশয়

যাপনবাদ-এর প্রস্তাবকদের মধ্যে একটি পত্রালাপ। যেখানে প্রথমজন কিছু সংশয় ব্যক্ত করছেন। আর দ্বিতীয়জন তার উত্তর দিচ্ছেন। হোয়াটসঅ্যাপে হওয়া এই পত্রালাপটি ২০২২ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ের। সৌ : যাপনবাদ নিয়ে ব্যাক্তিগত সমালােচনা আমি এখন করতে পারছি না। যেহেতু এই বয়ান তৈরির সাথে আমি জড়িয়ে ছিলাম কাজেই যা সমালােচনা করার আগে করে ফেলেছি। কিছু অংশ আছে […]